মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচিত তিনি। সম্প্রতি তার বেবি বাম্পের ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি মা হতে যাচ্ছেন ক্যাট?

২০২১ সালের ডিসেম্বরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই তার মা হওয়ার আলোচনা শুরু হয়। এবার তার বেবি বাম্প নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বি-টাউনে এটাই এখন গরম খবর।

ক্যাটরিনা সম্প্রতি তার আসন্ন ‘মেরি ক্রিসমাস’ সিনেমার সেটে স্বামী ভিকিকে নিয়ে উপস্থিত হন। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তার বেবি বাম্প। মুহূর্তেই ভারতীয় গণমাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলে স্থান ত্যাগ করেন ক্যাট ও ভিকি। এরপর ভাইরাল হওয়া ছবির নিচে ভক্তরা তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করে অভিনন্দন জানাতে থাকেন।

ক্যাটরিনার সবশেষ ‘ফোন ভূত’ সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কমেডি হরর ধাঁচের এই সিনেমা। এবার তিনি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপাতির সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন তিনি। শ্রীরাম রাঘবান পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় ক্যাট ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, টিনু আনানদ, ভিনয় পাঠক, প্রতিমা কাজমিসহ অনেকে।

সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ