মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শিশু-কিশোরদের শোকসভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শিশু-কিশোরদের শোকসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘সুরভি’।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘সুরভি’ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অসহায় শিশু-কিশোররা নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেয়।

দোয়ার সময় কোমলমতি শিশুদের জন্য জান্নাতের দোয়া করা হয় এবং আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একইসাথে শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্য ও সহ্যশক্তি বাড়ানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

এ সময় সুরভির পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও দোয়া মাহফিলে অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান এ পর্যন্ত প্রায় ৪০ লাখ ছিন্নমূল শিশু-কিশোরকে শিক্ষার আলোয় আলোকিত করেছে এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুরভি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি বিশ্বাস, যা শিশুদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যাওয়ার অঙ্গীকারে নিরলস কাজ করে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ