'মা’কে বিদায় জানালেন তারেক রহমান(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মা’কে বিদায় জানালেন তারেক রহমান(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চার মাস পরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে মাকে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমান।

সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল তিনি দেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলটি।

কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন। প্রসঙ্গত, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ