মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। এর প্রেক্ষিতে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন তিনি।

লুনা বলেন, ‘ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুনা বলেন, ‘বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সব ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম. ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন, আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।’

এ সময় লুনার সঙ্গে ছিলেন জেলা বিএনপি ও বিশ্বনাথ-ওসমানী নগর বিএনপিরে অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।

উল্লেখ্য,গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ