মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে।’

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ শহরের জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর ভাঙচুর ও হামলার শিকার হওয়া থানাঘাট এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় সবার প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের হাত ধরে এদেশে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশ সব ধর্ম-বর্ণ-মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ