মাঠের আন্দোলন, আন্তর্জাতিক চাপ দুই মিলে সফল হতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
১৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি যেকোন মূল্যে ঘুরে দাঁড়াতে চায়। সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে নামতে কর্মকৌশলও ঠিক করছে দলটি। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার ফলে হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীরাও কঠোর কর্মসূচি বাস্তবায়নে মাটি কামড়ে মাঠে থাকতে চায়। অন্যদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল থেকে। তাই মাঠের আন্দোলনের সাথে সরকারের ওপর আন্তর্জাতিক চাপকে সঙ্গে নিয়ে এবার সফল হতে চায় বিএনপি।
নানা চড়াই-উৎরাই পার হয়ে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৪৬তম বছরে এসে বিএনপি নেতাকর্মীরা বলছেন, অতীতেও সংকট পরিস্থিতি কাটিয়ে উঠেছেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ থেকে ৪৫ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের জাঁতাকল থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। এ শুভদিনে আমি দলের সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনপির সব নেতাকর্মী অন্তরে ধারণ করে। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ মহান দিনে আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনেপ্রাণে কাজ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। ‘গণতন্ত্রের মা’ এবং জনগণের নাগরিক ও বাক-ব্যক্তি স্বাধীনতার পক্ষের প্রধান কণ্ঠস্বর খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে একযোগে রাজপথে নামতে হবে। পাশাপাশি দেশের বর্তমান ক্রান্তিকাল অতিক্রমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির এক দফা আন্দোলনের কর্মসূচি চলমান কয়েছে। আজ ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে নতুন কর্মসূচি আসবে বলে জানিয়েছেন নেতারা।
দলের আন্দোলনের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রেকিংনিউজকে বলেন, ‘আন্দোলনকে একটি চূড়ান্ত পর্যায়ে নিতে বিএনপি প্রস্তুত। আগের যেকোনো সময়ের তুলনায় বিএনপি এখন অনেক শক্তিশালী। সারাদেশে বিএনপি কর্মসূচির দিকে তাকালেই তা এখন অনুধাবন করা যায়।’
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন এবং ক্ষমতায় যাওয়াই বড় কথা নয়। দেশের মানুষকে কতৃর্ত্ববাদী শাসন থেকে মুক্ত করাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। গত ১৫ বছর ধরে আওয়ামী শাসন, ধারাবাহিক লুটপাট, গুম, হত্যাকাণ্ড থেকে জনগণকে রক্ষা করাই দায়িত্ব। বিএনপি জনমুখী দল হিসেবে এটাই অঙ্গীকার।
তিনি বলেন, আগামী ২/৩ মাস খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য। জনগণের আন্দোলনের মুখে সরকার নিরপেক্ষ সরকার দিতে বাধ্য হবে।
বিএনপির এক নীতি নির্ধারক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১ মাসের মধ্যে সফল আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে নিতে হবে। সরকার ও ক্ষমতাসীন দলের কঠোর অবস্থানের মুখোমুখি হতে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওই নীতি নির্ধারক।

জনতার আওয়াজ/আ আ