মাথা থেকে পা পর্যন্ত পাকা ধানের গোছা জড়িয়ে এলেন শ্রমিকদল নেতা আনিসুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাথা থেকে পা পর্যন্ত পাকা ধানের গোছা জড়িয়ে এলেন শ্রমিকদল নেতা আনিসুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

 

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলের পাশেই ঈদগাহ মাঠ। মাঠের পাশে রাস্তায় হাঁটতে গিয়ে দেখা মিললো অদ্ভুত এক যুবকের। যুবকের মাথা থেকে পা পর্যন্ত জড়ানো আছে পাকা ধানের গোছা। এক হাতে এক গোছা ধান আর অন্য হাতে বাংলাদেশের পতাকা। এছাড়া তার মাথার ওপরেও আছে একটি পতাকা। সবাই ইচ্ছে মতো ছবিও তুলছেন তার সঙ্গে।

আনিসুর নাটোর থেকে এসেছেন। তিনি নাটোর জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক। বিএনপির ধানের শীষ প্রতীককে সবার সামনে তুলে ধরতে এ ভিন্ন সাজ বলে জানিয়েছেন তিনি।

আনিসুর বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে সাধারণ জনগণ খুব কষ্টে আছে। এত বাধার পরও সমাবেশে এসেছি। মানুষ যাতে আসতে না পারে এজন্য পরিবহন বন্ধ করে দিয়ে দুর্ভোগ সৃষ্টি করেছে সরকার। এ সরকারের গুম, খুন, মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের অবস্থান। এ গণসমাবেশে গাণজোয়ারের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে সকাল সাড়ে ১০টায় শুরু হয় বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ। দুপুরে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ