মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বিএনপি নেতার বাসায় হামলা ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর পাটগুদাম জে.সি. গুহ রোড র্যালীর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিবারের প্রায় সদস্যই দেদারসে মাদক ব্যবসা করে আসছে। এতে এলাকার উঠতি বয়সের যুবসমাজ ধ্বংসের দারপ্রান্তে। ঐ পরিবারের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় ও তাদেরকে মাদক ব্যবসায় বাঁধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে এক বিএনপি নেতার বাসায় ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর পাটগুদাম র্যালীরমোড় এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় ও তাদেরকে বাঁধাগ্রস্ত করলে গত শুক্রবার বিকেলে মহানগর বিএনপির অন্তর্ভুক্ত নবগঠিত ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভীর তাহের সৌরভকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দেয়। পরে বিএনপি নেতা সৌরভ এলাকাবাসীর সাথে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার কথা বললে এতে আরো বেশী ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় সৌরভের বাড়ী ঘরে হামলা চালায়। বাসায় হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে মাদক ব্যবসায়ীরা।

লিখিত অভিযোগে বিএনপি নেতা সৌরভের স্ত্রী মোছা: অন্নী আক্তার জানায়, গত শনিবার সন্ধ্যায় আমার বাসায় মাদক ব্যবসায়ী ঐশ্ব, রুমান মুন্সী, রোজেন, শারমীন, শ্রাবন্তী, জেবুনসহ অন্যান্যরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় আমি বাঁধা দিলে আমাকে কিল ঘুষিসহ অন্যান্য জায়গায় জখম করে।
অভিযোগে আরো জানা যায় , দীর্ঘদিন ধরে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল মিয়া, রুমান মিয়া, রোজেন মিয়াসহ কয়েকজন এলাকায় মাদক সেবন ও বিক্রি করছিল। বিএনপি নেতা সৌরভ বিষয়টি নিয়ে বাধা দিলে এর জের ধরে গত ১৩ সেপ্টেম্বর রাত ৭টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা গেইট ভাঙচুরসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে। সৌরভের অনুপস্থিতিতে তার স্ত্রী অন্নি আক্তারকে মারধর, টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এছাড়া আসামিরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ২ লাখ ৬৫ হাজার টাকা নগদ অর্থ এবং সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা) লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি ভুক্তভোগীর কোলে থাকা সাত মাস বয়সী শিশুকে ছুঁড়ে ফেলে হত্যাচেষ্টাও চালানো হয়।
বর্তমানে বিএনপি নেতা সৌরভ ও তার পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জনতার আওয়াজ/আ আ