মাদক সেবনে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদক সেবনে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

বাংলাদেশ পুলিশের কোনো সদস্য মাদক সেবন কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ পুলিশ আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর ভেতরে কেউ যদি মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন এবং তদন্তে তার সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পুলিশের যেসব সদস্য মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পুরস্কার পাওয়া কেবল একটি স্বীকৃতি নয়, বরং এটি দায়িত্ববোধ, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের প্রতিফলন। এই অর্জন পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, যারা এবার সম্মাননা পেয়েছেন, তারা আগামী দিনগুলোতে আরও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবেন বলেও তিনি বিশ্বাস করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ