মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ি মাদ্রাসায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনজুর কাদের বাবুল খাঁনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও সমাবেশপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এবং ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি হয়ে অসুস্থ হয়েছেন, তা দেশের মানুষ ভালোভাবেই জানে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার দিকে তাকিয়ে বিএনপির নেতা-কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশ ও মানবতার জন্য তার অসামান্য অবদান রয়েছে। তিনি মেলান্দহ-মাদারগঞ্জবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান।’

এ সময় আরও বক্তব্য দেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি আলহাজ্ব মাসুদ খাঁন, পৌর বিএনপির সহ-সভাপতি প্রফেসর রাকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, মহিলা দলের নেত্রী ঝর্ণা তালুকদার, নুরুন্নাহার বেগম, মেরী আক্তার, হেলেনা বেগম ও সীমা আক্তার।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মোতালেব সেলিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ