মাদারীপুরে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত

মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালী প্রবাসীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বাধা দেয়ায় ইতালী প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে তারা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণ রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই নির্মাণাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রীদের সাথে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ