মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে মঞ্চে ধপাস বিদ্যা! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে মঞ্চে ধপাস বিদ্যা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বলিউডে আসন্ন ‘ভুলভুলাইয়া ৩’ ছবির সবচেয়ে বড় চমক যে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি হতে চলেছে, তা ট্রেলার থেকেই স্পষ্ট। এমনকী, ‘আমি যে তোমার’ গানে দুই অভিনেত্রীর নাচ এই ছবির একটা ইউএসপি, তাও স্বীকার করেছে ছবির টিম। শুক্রবার (২৫ অক্টোবর) অবশেষে মুক্তি পেল এই গানের ভিডিও। আর সেই ভিডিও প্রকাশ অনুষ্ঠানেই ঘটল বিপত্তি। মঞ্চে মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে ধপাস করে পড়লেন বিদ্যা! তবে সঙ্গে সঙ্গে সামলেও নিয়েছেন। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

‘আমি যে তোমার ৩.০’, এই নাম দেওয়া হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার গানকে। আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারেই নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে। দুজনে যেন নাচের ছন্দেই দ্বৈরথে মেতে উঠেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়াবহ রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। একই সঙ্গে এবারের ছবির বাড়তি পাওনা বলিউডের ‘ডান্সিং ক্যুইন’ মাধুরী দীক্ষিত।

কোন চরিত্রে মাধুরী দীক্ষিত অভিনয় করছেন? তা তেমনভাবে জানা যায়নি। তবে গল্পের শিকড় এবার কলকাতা শহরে। নায়ক কার্তিক আরিয়ান এই শহরেই একাধিক দিন থেকে শুটিং করে গিয়েছেন। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ছাড়াও অনীশ বাজমি পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া এবং কাঞ্চন মল্লিক। দিওয়ালির মরশুমে ১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ