মানবতার ফেরিওয়ালা মানবাধিকার শান্তি পদক পেলেন মো.মঞ্জুর হোসেন ঈসা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে বুধবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির আয়োজনে শ্রমিক -মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগঠন এর উপদেষ্টা ড. এস এম সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও লেখক রিফাত মাহবুব সাকিব, বিশিষ্ট সুরকার ও গীতিকার মো.মাসুদুর রহমান মিলকী,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মর্ডান জমিদার সিটির পরিচালক এস এম মোর্তুজা আলম বুলবুল, কথা সাহিত্যিক ডাঃ এস এম এমরান আলী,কবি সালেহা ইভা,প্রসপারিনা সরকার,মো.ফকরুল ইসলাম, অসীম কুমার ঘোষ,লায়ন মো.কামাল উদ্দিন।
স্বগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।শুভেচ্ছা বক্তব্য রাখেন শফিক উদ্দীন অপু,মাহফুজুর রহমান মামুন।
সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব সহ ১০ জন মানবাধিকার শান্তি পদক ২০২৪ এ ভূষিত হোন।
এছাড়া বিশিষ্ট লেখক ও শিক্ষক সালেহা ইভা বিন্দু বিন্দু জলকণা এবং কথা সাহিত্যিক ডাঃ এস এম এমরান আলী সম্পাদিত বই দুটি মঞ্জুর হোসেন ঈসাকে উপহার দেন।
অনুষ্ঠানে মো.মাসুদুর রহমান মিলকী ও অমর হাওলাদার গান গেয়ে উপস্থিত দর্শকের মাতিয়ে তোলেন।
জনতার আওয়াজ/আ আ