মানবাধিকার কমিশনে মার্কিন দূত জানতে চাইলেন জাতীয় নির্বাচন সম্পর্কে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার কমিশনে মার্কিন দূত জানতে চাইলেন জাতীয় নির্বাচন সম্পর্কে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সাক্ষাতের শুরুতেই তিনি নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাকে অবহিত করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে কমিশন চেয়ারম্যান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এ প্রত্যাশা করে। রাষ্ট্রদূত পিটার ডি. হাস্‌ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি ব্যক্ত করেন। পাশাপাশি, মানবাধিকার সুরক্ষায় কমিশন, মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন।

এ সময় বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয়। কমিশনের চেয়ারম্যান জানান, নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকর ভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে বলে কমিশন চেয়ারম্যান জানান।
এ সময় সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপ-পরিচালক ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ