মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে : গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১০, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১০, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এই সরকারের অধীনে মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

শুক্রবার (১০ মে) রংপুরের গুপ্তপাড়ার সুমি কমিউনিটি সেন্টারে রংপুর জেলা প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।

প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ ৭ জানুয়ারির নির্বাচনকে যেমন প্রত্যাখ্যান করেছে তেমনি উপজেলা নির্বাচনের ভোট ভোট খেলাকেও প্রত্যাখ্যান করেছে।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি; বরং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিপীড়ন অব্যাহত রেখেছে।

তারা বলেন, দেশের গণতন্ত্রের পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাও আজ হুমকির মুখে।

রংপুর জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, গণসংহতি আন্দোলন রংপুর জেলা সমন্বয়কারী তৌহিদুর রহমানের সভাপতি কে সভায় মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মুফাখখরুল ইসলাম নবাব, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র রংপুর জেলা আহ্বায়ক আমিন বিএসসি, নাগরিক ঐক্যের রংপুর জেলার আহ্বায়ক মহি আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবীর চিনু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রংপুর বিভাগীয় নেতা ফিরোজ আহমেদ, ও গণসংহতি আন্দোলন রংপুর জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন প্রমুখ।

সভা পরিচালনা করেন নাগরিক ঐক্যের রংপুর জেলার নেতা রহমতউল্লাহ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার নেতা অ্যাডভোকেট রায়হান কবীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ