মানুষের ভোটকে ভয় পায় আওয়ামী লীগ: মইন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষের ভোটকে ভয় পায় আওয়ামী লীগ: মইন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকার মানুষের ভোটকে ভয় পায়। এ জন্য ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আজ যা হচ্ছে তা নির্বাচন নয়, এটা বানরের পিঠে ভাগাভাগি। যে দেশ গনতন্ত্রের জন্য স্বাধীন করা হয়েছিলো, সে দেশে এমন প্রহসন চলতে পারে না।

তিনি বলেন, আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধঅবনতচিত্তে পুষ্পমাল্য দিয়ে আবেদন করছি, আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন। এদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায়। অচলাবস্থার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা রাজপথে আছি রাজপথে থাকব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বছরের পর বছর ক্ষমতা আকড়ে ধরে রেখেছে এই সরকার। তারপরও সরকার কেনো ভয় পায় সুষ্ঠু নিরপেক্ষ ভোটে আসতে? আমরা তাদের আমন্ত্রণ জানাই, আপনারা জনগণের মুখোমুখি হন। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন। আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসুন। সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করলে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাব।

মঈন খান বলেন, সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন করেছে, ভালো কাজ করেছে। এতে আমি সরকারের প্রশংসা করি। আমরা চাই শান্তিপূর্ন উপায়ে বাংলাদেশের এই রাজনৈতিক সংঘাতময় অচলাবাস্থার অবসান হোক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ স্বাস্থ্য বিষয়ক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ