মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছে আ.লীগ : খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছে আ.লীগ : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ

 

দেশের মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ ছিনতাই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘দেশের মানুষের রায়, ভয়েস হচ্ছে এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমাদের ১০ দফা দাবি পূরণ করতে হবে। স্বৈরাচারী সরকার আপোষে তা মেনে নেবে না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সালা হবে রাজপথে।’

আজ শনিবার চট্টগ্রামের ওয়াসা মোড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত গণমিছিল শুরুর পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
‘কিছুদিনের মধ্যেই সরকার পতনের হুইসেল’
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, ‘আপনারা কি রাজপথে ফয়াসালা করার জন্য প্রস্তুত? আমি আনন্দিত। বীর চট্টলার মানুষ ফয়সালা রাজপথে করার জন্য প্রস্তুত। এই কর্মসূচিকে অনুসরণ করে সারা বাংলাদেশ রাস্তায় নেমে পড়বে এবং এই সরকারকে বিদায় করে রাস্তা থেকে ফিরে যাবে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করতে চাই। নেতাদের মুক্তির পরিবেশ সৃষ্টি করতে চাই। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি শুনবে না। তাই তাদেরকে ক্ষমতা ছেড়ে দিয়ে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের গঠনে বাধ্য করতে হবে। এই বাধ্য করার আন্দোলনের সূচনা হচ্ছে গণমিছিল। এই সরকারের খাত থেকে দেশেকে রক্ষা করতে না পারলে দেশের অবস্থা আরও খারাপ হবে। তাই দেশ ও জনগণকে রক্ষা করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে।’

শনিবার চট্টগ্রামে বিএনপির কেন্দ্র ঘোষিত গণমিছিল শুরুর পূর্বে সমাবেশে বক্তব্যে দেন খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার চট্টগ্রামে বিএনপির কেন্দ্র ঘোষিত গণমিছিল শুরুর পূর্বে সমাবেশে বক্তব্যে দেন খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
তিনি বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়, জনগণের ভোট দিয়ে নির্বাচিত নয়। তাই এই সরকারের দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সেজন্য আজকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে, গণতন্ত্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে আমরা ১০ দফা দিয়েছি। বিভাগীয় সমাবেশ থেকে জনগণ আমাদেরকে রায় দিয়েছে। যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা এদেশে গণতন্ত্র আসতে দেবে না। অর্থনীতি মেরামত করতে পারবে না। তারা বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না। অতএব আমরা এদেশের মানুষের ১০ দফা দাবি উথাপন করেছি। এই দাবি উথাপন করার পর যারা সরকারকে পছন্দ করে না, যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক, সব দল, গোষ্টী ও ব্যক্তি এই ১০ দফার পক্ষ নিয়ে সেগুলোকে সমর্থন করেছে। আজকে যুগপৎ আন্দোলনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এই যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের জন্য প্রথম কর্মসূচি পালন করছি গণমিছিল। ’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মহানগরের বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান ও উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ