মান্দায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মান্দায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ

 

নওগাঁ প্রতিনিধি

ছবি: প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলায় মানবিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার নতুন দুয়ার উন্মোচন করা হয়েছে। একই দিনে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়নে ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ অফিসে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

প্রধান অতিথি ডাঃ টিপু তার বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন আশা জাগিয়েছে এবং তারা এখন স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ