মাভাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হলো “থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন”।
রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বায়োটেক) বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে মাভাপ্রবির বায়োটেক ক্লাব ও বায়োটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবায়ের, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এবং ছাত্রকল্যাণ ও পরামর্শ দান পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ সোগাতুল ইসলাম, নির্বাহী পরিচালক, বায়োটেড।
থ্যালাসেমিয়ার ঝুঁকি নির্ধারণ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রোগটির গুরুত্ব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সেমিনার শেষে ১০০জন শিক্ষার্থীকে ফ্রিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর সুযোগ দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ