মামুন আরও ২ ও আনিসুল ১ মামলায় গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামুন আরও ২ ও আনিসুল ১ মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল ৮টার দিকে কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

জানা গেছে, গ্রেফতার দেখানো মামলার মধ্যে রয়েছে খিলগাঁও থানার একটি হত্যা মামলা। এ মামলায় মামুন এবং আনিসুল হক উভয়কে গ্রেফতার দেখানো হয়েছে। আর উত্তরা পশ্চিম থানার মামলায় শুধু মামুনকে গ্রেফতার দেখানো হয়।

খিলগাঁও থানার মামলায় গত ৫ আগস্ট হাফেজ জোনায়ের হত্যার ঘটনায় মামলা হয়। আর উত্তরা পশ্চিম থানার মামলায় গত ১৯ জুলাই মাদরাসা ছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ