মার্কিন টিভিতে নোরা ফাতেহির অভিষেক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন টিভিতে নোরা ফাতেহির অভিষেক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
এই সপ্তাহে জিমি ফ্যালনের জনপ্রিয় লেটনাইট শো ‘দ্য টু নাইট শো’-এর মাধ্যমে প্রথমবারের মতো মার্কিন টেলিভিশনে পারফর্ম করলেন বলিউড তারকা নোরা ফাতেহি। জ্যামাইকান শিল্পী শেনসিয়ার সঙ্গে তিনি তাদের নতুন গান ‘হোয়াট ডু আই নো?’ (জাস্ট আ গার্ল) পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গায়ক এড শিরান ও অভিনেত্রী সিনথিয়া এরিভো।

এমন বড় মঞ্চের অভিজ্ঞতা সম্পর্কে নোরা জানান, বহুদিন ধরেই এই পারফরম্যান্স তার পরিকল্পনায় ছিল। তিনি বলেন, ‘আমার রেকর্ড লেবেল ও ম্যানেজার মনে করেছেন নতুন পপ ট্র্যাকটি জিমি ফ্যালনের শোতে উপস্থাপনের এটাই সঠিক সময়। একজন শিল্পী হিসেবে আমি নিজেকে বৈচিত্র্যময় করেছি এবং এটি আমার ক্যারিয়ারের বৈশ্বিক যাত্রার অংশ।’

নোরা জানান, তার ক্যারিয়ারের নতুন এই পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ছে। এই নৃত্যশিল্পী ও গায়িকা বলেন, ‘আমি আমার কণ্ঠ নিয়ে কঠোর পরিশ্রম করছি এবং সঙ্গীতে নিজের অবস্থান খুঁজে পাচ্ছি। স্টেজ শোগুলোকে আরও বড় ও স্মরণীয় করার দিকেও কাজ করছি, যাতে নিজেকে চ্যালেঞ্জ করতে পারি এবং নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারি।’

ভারতীয় চলচ্চিত্রে আন্তর্জাতিক শিল্পীদের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা বলেন, বৈশ্বিক শিল্পীদের শুধুই গ্ল্যামারের জন্য আনা হয়- এই ধারণা ভুল। তার মতে, লেখক-পরিচালকদের বহুমাত্রিক চরিত্র সৃষ্টিতে আরও মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক শিল্পীরা কঠোর প্রশিক্ষণ নিই, ভাষা শিখি, সংস্কৃতি বুঝি এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই কাজ করি। ভারতীয় সিনেমা এখন বৈশ্বিক, তাই বিশ্বব্যাপী প্রতিভাকে সম্মান জানানোও জরুরি।’

এ ছাড়া বলিউডে আফ্রো-আরব-ভারতীয় সঙ্গীত ও নৃত্যের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে নোরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি গর্বিত যে বলিউডের বাণিজ্যিক প্রকল্পে আফ্রো সংগীত ও নৃত্যকে জনপ্রিয় করতে ভূমিকা রাখতে পেরেছি।’ ২০১৯ সালে তার স্বাধীন ট্র্যাক ‘পেপেটা’ ভারতের বাজারে সাফল্য পায়। পরবর্তীতে ‘ডান্স মেরি রানি’সহ নোরার একাধিক গান আফ্রো ফিউশন স্টাইলে জনপ্রিয়তা পেয়েছে।

চলতি বছরে শ্রেয়া ঘোষাল ও রায়ভানির সঙ্গে করা তার আফ্রো-ইন্দো ট্র্যাক ‘ওহ মামা তেতেমা’ও ব্যাপক সাড়া ফেলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ