মার্কিন দূতাবাসের দিকে গণসংহতির মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন দূতাবাসের দিকে গণসংহতির মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিল নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের দিকে রওনা দিয়েছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে।

গণসংহতি আন্দোলনের পক্ষ বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন লাখো মানুষ। পর্যাপ্ত চিকিৎসা ও খাবারের অভাবে অনেকে মারা গেছেন। ইসরায়েলি বাধার মুখে পর্যাপ্ত ত্রাণ কার্যক্রমও চালাতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো।

ইতোমধ্যেই সারা পৃথিবীতে গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির দাবি উঠেছে। কিন্তু কাউকে পরোয়া না করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্রও রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে প্রত্যক্ষভাবে এই গণহত্যার অংশীদার হয়েছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ও ইসরায়েলকে আর্থিক-সামরিক সহায়তা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ