মার্কিন ভিসা না পেয়ে ভারতে নারী চিকিৎসকের আত্মহত্যা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন ভিসা না পেয়ে ভারতে নারী চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে মার্কিন ভিসা না পাওয়ার কারণে ৩৮ বছর বয়সী এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসক রোহিনি তার অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে তিনি ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নেন বা নিজে কোনো ওষুধ ইনজেকশন দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

রোহিনির মা লক্ষ্মী জানিয়েছেন, তার মেয়ে যুক্তরাষ্ট্রে চাকরি করার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। রোহিনি হায়দরাবাদের পদ্মা রাও নগরে থাকতেন এবং ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা পোষণ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোহিনি ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত কিরগিজস্তানে এমবিবিএস সম্পন্ন করেছেন। তার পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল, যা ভিসা না পাওয়ায় পূরণ হতে পারেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ