মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

 

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দুই নারী ও ২৮ পুরুষ রয়েছেন বলে জানা গেছে। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের উদ্ধার করেন।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকেন। এ সময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি। পরে জেলেদের ছুড়ে দেয়া বয়া ও পানির জারে সাঁতরিয়ে রোহিঙ্গারা কূল উঠে আসেন। এখনো অনেকে সাগরে ভাসছেন।

ট্রলারে কতজন রোহিঙ্গা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আরও রোহিঙ্গা ভাসতে থাকায় প্রাণহানির আশংকা করা হচ্ছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ