মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের র্যালি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।
মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মহানগর পশ্চিম শাখা সেক্রেটারি এইচএমএস মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এমএ জামান ভুঁইয়া।
মহানগর সভাপতি পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন, ‘আল্লাহ তায়ালা কোরআন নাজিলের মাধ্যমে অন্য সব মাস থেকে রমজান মাসকে অধিকতর সম্মানিত করেছেন। এজন্য আসুন কোরআন নাজিলের মাস রমজানে বেশি বেশি কোরআন পড়ি, কোরআন বুঝি ও কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে। রমজান মাসে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। এছাড়া রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান তিনি।’
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ