মিনিকেটের কারণে বছরে অপচয় হচ্ছে ১ কোটি টন চাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিনিকেটের কারণে বছরে অপচয় হচ্ছে ১ কোটি টন চাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চাল ছেঁটে মিনিকেট করায় বছরে এক কোটি টন চাল অপচয় হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, মিলে চাল কেটে মিনিকেটের মতো চিকন চাল বাজারজাতকরণের কারণে প্রতিবছর এক কোটি টন চাল অপচয় হচ্ছে। এটি খাদ্য উৎপাদনের সাফল্য ম্লান করে দিচ্ছে। এসব অপচয় কমাতে হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বাংলাদেশের কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ছে। প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ