মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ

 

অনলাইন ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে সকাল থেকেই সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ রোববার সকাল ৮টার দিকে কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নম্বরের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট) রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টার পর মিরপুরের আশপাশের গার্মেন্টস শ্রমিকরা দলে দলে আন্দোলনে যোগ দেন। এরপর মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, তেল, চিনি, ডালসহ বিভিন্ন জিনিসের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। তাদের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে তাদের বেতন বাড়াতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ