মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর প্রতিবাদে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ওই দিনই উত্তরায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ