মিরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক ও বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব এর ব্যক্তিগত উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া পাঠ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বাদ মাগরিব ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ১১নং ওয়ার্ডের ২’টি এতিমখানা এতিম শিক্ষার্থীদের মাঝে নিজ উদ্যোগে কম্বল, শীতের পোশাক বিতরণ কর হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবায়েত হোসেন দিপু, বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ