মিরসরাইয়ে বিএনপি'র মিছিলে লীগের হামলায় এক কিশোর নিহত,‌ আহত ১৫ নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরসরাইয়ে বিএনপি’র মিছিলে লীগের হামলায় এক কিশোর নিহত,‌ আহত ১৫ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির মিছিলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করে। ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের হামলায় বিএনপির সমর্থক জাহিদ হোসেন রুমন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন নেতাকর্মী।
শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩, বিকাল ৫টার দিকে উপজেলার আজমপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সমাবেশ শেষে সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি আজিমপুর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে।‌ এক পর্যায়ে স্থানীয়রা পাশের একটি পুকুরে কিশোর রুমনকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদ চৌধুরী বলেন, রোডমার্চ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে বাজারে বিএনপি সমাবেশ করেছে। সমাবেশ শেষে বিএনপি কর্মীরা বাড়ি ফেরার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমর্থক জাহিদ হোসেন রুমনকে পুকুরে ডুবিয়ে হত্যা করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন জানান, আগামী ৫ অক্টোবর বিএনপির ১৫ দিনের কর্মসূচির মধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ উপলক্ষে মিরসরাইয়ে একটি পথসভা করার কথা রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ওচমানপুর ইউনিয়নে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন তাদের ওপর হামলা করে। এতে বিএনপির এক কর্মী নিহত হয় এবং অসংখ্য নেতাকর্মী আহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ