মির্জা ফখরুলের বক্তব্যে সরকার বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে : জামায়াত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের বক্তব্যে সরকার বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে : জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ

 

সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী।

দলটি বলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে সরকারি বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (২ জুলাই) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৩০ জুন কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি মহাসচিবের এ বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। আমরা বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধেও জামায়াত নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত ১৫ বছরে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত এবং মজলুম।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এক দফার আন্দোলনের জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকার বিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে।

আমরা বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি এবং সরকার বিরোধী এক দফা আন্দোলন জোরদার করার জন্য সকল বিরোধী রাজনৈতিক দল ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ