‘মির্জা ফখরুলের বক্তৃতায় ওবায়দুল কাদেরের হৃদকম্পন শুরু হয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মির্জা ফখরুলের বক্তৃতায় ওবায়দুল কাদেরের হৃদকম্পন শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিষ্ঠুর দমন-নিপীড়ন করে প্রভু দেশের সহযোগিতায় ডামি নির্বাচনকারীরা আবারও হুমকি-ধমকি দিতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের পায়ের নীচে মাটি নেই। সে কারণে তারা সন্ত্রাসের ভাষায় কথা বলছে। বেশী বাড়াবড়ি করলে নাকি ওবায়দুল কাদের হাতে হারিকেন ধরিয়ে দেবেন।

আজ মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটের বাঘাইতলা বাজারে ভুবনকূড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঘোষিত হলো নারী এশিয়া কাপের সূচী, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কাঘোষিত হলো নারী এশিয়া কাপের সূচী, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা
আলোচনাসভা ও ইফতার মাহফিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

প্রিন্স বলেন, সুষ্ঠু রাজনীতি ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ থাকলে জনগণ অনেক আগেই আওয়ামী নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিত। কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম বক্তৃতায় ওবায়দুল কাদেরের হৃদকম্পন শুরু হয়েছে। সামনে কি যেন হয়, এই দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। এজন্য তারা চিরাচরিত হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের হুমকিতে মির্জা ফখরুল বা বিএনপি ভয় পায় না।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতা আজ বিবর্ণ হয়ে গেছে। অভাবের তাড়নায় মা তার শিশু সন্তানকে বাজারে বিক্রি করছেন, মানুষ আত্মহত্যা করছে। সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে। আর ডামি সরকার উন্নয়ন আর সার্বভৌমত্ব রক্ষার বয়ান দিচ্ছে।

তিনি বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে। রাজনীতি, নির্বাচন, অর্থনীতি, পররাষ্ট্র নীতি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। কিন্তু জনসমর্থনহীন আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ডামি নির্বাচন করে জোর করে ক্ষমতার টিকে থাকতে দেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে।

শিলার ভয়ে মাঠের তরমুজ হাটে, কেনার লোক নেই!শিলার ভয়ে মাঠের তরমুজ হাটে, কেনার লোক নেই!
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির,আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, রমজান আলী, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. হাসনাত তারেক, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, আব্দুল মান্নান, নুরুল হক, রুহুল আমিন, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ