মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

ক্যাথারিনা উইজার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও তার অফিস নয়াদিল্লিতে। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশেও অস্ট্রিয়ার রাষ্ট্রদূত।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে অস্ট্রিয়ার কনসুলার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটির সদস্য তাজভীরুল ইসলাম ও তাদের প্রতিনিধি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার দুপুরে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ