মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে ঘিরে নানা ধরনের আলোচনা-কৌতূহল সৃষ্টি হয়েছে।

ওই স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত স্ট্যাটাসটি তিন হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ২০ হাজারের বেশি।

ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে!’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

অন্য আরেক লিখেছেন, ‘দিল্লির গোলামী বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন, তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। রাজধানীতে গত কয়েক দিন ধরেই ব্যাটারি রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এদিকে রোববার প্রথম আলোর কারওয়ান বাজার অফিসে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচি ডাকে একদল লোক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ