মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলার অধিকার নেই আ'লীগের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলার অধিকার নেই আ’লীগের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২৫ মার্চ যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন স্বাধীনতার শক্তি দাবিদার আওয়ামী লীগ জনগণকে বিপদে ফেলে ভারত পাড়ি দিয়েছিল। তখন দেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ জিয়া। শুধু তাই নয় সম্মুখ যুদ্ধও করেছিলেন। আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিবলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই। যেমনটা ৫ আগস্টও কাপুরুষের মতো পালিয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর শাহ আলী মাজারের সামনে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ৭১-এর ইতিহাস, ৭ নভেম্বরের ইতিহাস, নব্বইয়ের ইতিহাস এবং জুলাই বিপ্লবের ইতিহাস একসূত্রে গাঁথা। সূত্রটি হচ্ছে গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার। এটি চাওয়া কি জনগণের অপরাধ? গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য সে স্বাধীনতা যুদ্ধ হয়েছিলো ৭২ থেকে ৭৫ সালে এই আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করে দেশে একদলীয় বাকশালি শাসন কায়েম করেছিলো।

তিনি বলেন, আজ সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। বিগত ১৬ বছর কোমলমতি শিশুদের আওয়ামী বাকশালি ট্যাবলেট খাওয়ানো হয়েছে। বইয়ের সিলেবাস পরিবর্তন করে মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে। কিন্তু কোনো কাজে লাগেনি। ৫ আগস্ট নতুন প্রজন্মকে টিয়া পাখির মতো শেখানো ইতিহাস উপড়ে ফেলে এই নতুন প্রজন্ম এবং ছাত্র-জনতা দেশে সত্যিকারের ইতিহাস উদিত করেছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নতুন প্রজন্মকে আওয়ামী লীগ বিপদগামী করতে পারে নেই। তাই ৫ আগস্ট দেশে সফল বিপ্লব সংগঠিত হয়েছে। দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে অন্যায়কে সমর্থন করে না৷ অত্যাচার ও হামলা মামলা সমর্থন করে না।

তিনি বলেন, বিগত ২০-২২ বছর যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে দেশনায়ক তারেক রহমান দেশের মানুষকে প্রস্তুত করেছে। বিএনপি বিশ্বাস করে দ্রুত সময়ের মধ্যে এ অন্তবর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, মানুষ তার কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে যাবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন মাস্টার, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, যুবদল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন, স্বেচ্ছাসেবক দল রুপনগর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ