মূল চেতনা থেকে সরে গেলে মেয়াদকাল শেষ করতে হবে: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মূল চেতনা থেকে সরে গেলে মেয়াদকাল শেষ করতে হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মূল চেতনা থেকে সরে গেলে আপনাদের মেয়াদকাল শেষ করতে হবে।

সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ড্যাবের চিকিৎসক, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গতবছর বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকে অংশগ্রহণ করেন।

আলাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি যেটা প্রায় দেড়শ বছরের ঐতিহ্য। যেটা তাদেরকে উপহার দিয়েছিল ফ্রান্স ১৮৮৬ সালে। এখন ফ্রান্স সেটা ফেরত চেয়েছে। বলেছে আমেরিকায় যে সরকার হয়েছে তারা গণতন্ত্র রক্ষা করতে জানে না সুতরাং আমাদের স্ট্যাচু অব লিবার্টি আমাদেরকে ফেরত দাও।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, গণতান্ত্রিক আপসহীন লড়াই বিএনপির নেতৃত্বে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তার মূল চেতনা থেকে সরে গেলে আমাদের উপহার আমাদেরকে ফেরত দিতে হবে। আপনাদের মেয়াদ কাল শেষ করতে হবে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল কবির লাবু, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সভাপতি ডা. একেএম আজিজুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. সিরাজুল ইসলাম, ডা. আবুল কেনান, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মুরাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, ড্যাব নেতা ডা. শহীদুল আলম, ডা. পারভেজ রেজা কাকন, ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. শেখ ফরহাদ, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. আদনান হাসান মাসুদ, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. পরিমল চন্দ্র মল্লিক, পেশাজীবী নেতা আশরাফ উদ্দিন উজ্জল, ড্যাব নেতা জাহেদুল কবির জাহিদ, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. গালিব হাসান, ডা. একেএম রাকিবুল ইসলাম আকাশ, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফ, ডা. আসিফ আহমেদ, ডা. মাহবুবসহ সারা দেশের জেলা পর্যায়ের ড্যাবের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ