মেট্রো রেলে রাভিনাকে পেয়ে ভক্তরা যে কাণ্ড করলেন! - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেট্রো রেলে রাভিনাকে পেয়ে ভক্তরা যে কাণ্ড করলেন!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বাই মেট্রোতে সফর করার শখ হয়েছিল বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের। ব্যস, কর্তার ইচ্ছেয় কর্ম! সোজা পৌঁছে গেলেন মেট্রো স্টেশনে। আর বলিউড অভিনেত্রীকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে ভিড় একেবারে উপচে পড়ল। রাভিনাকে ছেঁকে ধরলেন ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হল কর্তব্যরত নিরাপত্তারক্ষীদেরও।

সম্প্রতি ফিল্মি ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকাকে গত একদশক ধরে টেলিপর্দায় রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে। তবে দিন কয়েক আগেই ওটিটি ফ্ল্যাটফর্মে ডেবিউ করে ফেলেছেন তিনি। ‘কর্মা কলিং’ ওয়েব সিরিজের সুবাদে ওয়েব ময়দানে পা রাখলেন রাভিনা। আর সেই প্রেক্ষিতেই সম্ভবত অনুরাগীদের কাছাকাছি গিয়ে তাঁর নতুন ইনিংস আরও উপভোগ করতে চেয়েছিলেন।

মেট্রো স্টেশনে রাভিনা ট্যান্ডন পা রাখতেই ভিড় জমে যায়। তবে তাঁর জন্য যাতে কোনও নিত্যযাত্রী কিংবা কোনও সাধারণ মানুষের অসুবিধে না হয়, সেদিকেও কড়া নজর রেখেছিলেন তিনি। আগেভাগেই নিরাপত্তারক্ষীদের বলে দিয়েছিলেন যে, তাঁরা যেন খেয়াল রাখেন যাতে কোনও যাত্রীর মেট্রো সফরে অসুবিধে না হয়। কিন্তু বলিউড নায়িকাকে এত কাছ থেকে দেখতে পেয়ে কি আর ছবি তোলার সুযোগ মিস করেন ভক্তরা! ব্যস তখনই ঘটে কেলেঙ্কারি। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি পড়ে যায়। তারপরই রাভিনা ট্যান্ডনকে বলতে শোনা যায়, ‘ধীরে সুস্থে…।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ