মেয়র আইভীকে হত্যাচেষ্টার এামলা সিআইডিকে তদন্তের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেয়র আইভীকে হত্যাচেষ্টার এামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মেয়র আইভীর পক্ষে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ওই ঘটনায় পিবিআইয়ের দেওয়া চার্জশীটের নারাজী আবেদন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত দুইপক্ষের আইনজীবীদের শুনানীর প্রেক্ষিতে নারাজী আবেদন গ্রহণ করে সিআইডিকে এ নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলার ঘটনা ঘটেছিলো। পরে সেই মামলায় পিবিআই আদালতে অভিযোগ দেয়।
কিন্তু সেই অভিযোগে বাদীপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। সেই সাথে আদালতে নারাজি আবেদন করেন। সেই নারাজির আবেদনের পেক্ষিতে আদালত আমাদের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সাথে পরবর্তী তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে আইভীসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর সদর মডেল থানায় অভিযোগ দেন সিটি মেয়র।
অভিযোগটি প্রথমে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হলেও ঘটনার ২২ মাস পর আদালতের নির্দেশে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
এামলায় প্রভাবশালী এমপি শামীম ওসমান গ্রুপের ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০০-১০০০ জনকে আসামি করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘসময় তদন্ত শেষে গত ২৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ