‘মেশিনত ভোট দিনুং সময় নাগিলেও ভালো নাগিল’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। এদিকে ইভিএমের ধীর গতিতে ভোট নেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা।
ডিমলা তিতপাড়া বড়জুম্মা দাখিল মাদ্রাসার পূর্ব ভোট কেন্দ্রে ভোট প্রদানে করতে এসেছে ৬৪ বছর বয়সী শরিতোন বেগম। তিনি বলেন, আগত ভোট দিছুনুং কাগজত তাড়াতাড়ি হইছেল কিন্তু মেশিনত দিনুং সময় নাগিল। সময় নাগিলেও ভোট দিতে ভালো নাগিল। কাগজ হইলে হামার ভালো হয়।
ওই কেন্দ্রের সহকারী প্রিজাইটিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীর গতি নেই। তবে অনেক বৃদ্ধ নারীরা ভোট দিতে এসে সময় বেশি নেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জনতার আওয়াজ/আ আ