মো. মুনির হোসেন ও খন্দকার আবু আশফাকের বাসায় দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মো. মুনির হোসেন ও খন্দকার আবু আশফাকের বাসায় দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কারাবন্দি দলের জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রথমে শামসুজ্জামান দুদু ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বনানীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপরে তিনি মোস্তাফিজুর রহমান বাবুলের বারিধারার বাসায় ও সহ-দপ্তরত সম্পাদক মো. মুনির হোসেনের উত্তরার বাসায় গিয়ে তাদের সহধর্মিণীর সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার ও পার্থ দেব মন্ডল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ