মোটরসাইকেল-ইজিবাইকের জন্য সড়কে বেশি দুর্ঘটনা ঘটেছে: কাদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোটরসাইকেল-ইজিবাইকের জন্য সড়কে বেশি দুর্ঘটনা ঘটেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে এটা খুব দুর্ভাগ্যজনক। ইদানিং যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা যাবে যে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়ছে। এরপর আছে ইজিবাইক। তারাও বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেয়ার উপায় নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে সড়ক-মহামড়কে লাখ লাখ তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। ভোটের রাজনীতিতে যারা করেন, তাদের এতে সায় আছে। ইজিবাইক হাইওয়েতে চলে, এটিকে অনেকে সমর্থন করেন। অথবা পেছন থেকে মদদ দেন। ঢাকায় যে নিয়ম চালু করা হয়েছে তাতে, ৯৮ শতাংশ মোটরসাইকেল চালক ও আরোহী তাদের দুজনেরই হেলমেট থাকে।

সেতুমন্ত্রী আরও বলেন, সড়কে ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে। কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনও রয়েছে। এদিকে অনেকটা নজর কম থাকে তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ