মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে গিয়েছে ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে এখন হাসিনা ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দফা দাবিতে জাগপা’র বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপা’র বিক্ষোভ মিছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগরে এসে সমাপ্ত হয়।

রাশেদ প্রধান বলেন, বিএনপি, জামায়াতসহ সকল গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বারবার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জি এম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করেছে জনগণ।

জাগপা মুখপাত্র বলেন, শুনেছিলাম আইন সবার জন্য সমান। গুম-খুনে জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য এসি গাড়ি, স্পেশাল জেল নামক বাড়ি কেন? তাদের পরিচয় সেনা কর্মকর্তা নয়, তাদের পরিচয় এখন সন্ত্রাসী। আইন লেভেল প্লেইং ফিল্ড না হলে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কীভাবে? জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য হাসিনা প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসা নতুন দলীকরণ মুক্ত প্রশাসন লাগবে। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, ৭ দফা দাবিতে সকল বিভাগের শহরে বিক্ষোভ মিছিল করেছে জাগপা। চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মো: শামীম আখতার পাইলট, সিলেটে সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ লিটন, রংপুরে জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, বরিশালে বিভাগীয় সহ-সমন্বয়ক মনিরুজ্জামান মনির, খুলনায় বিভাগীয় সহ-সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তাফা, ময়মনসিংহে বিভাগীয় সহ-সমন্বয়ক মোহাম্মদ ডালিম বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ