মৌলভীবাজার জেলা কারাগারে হাজতির বিয়ে - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজার জেলা কারাগারে হাজতির বিয়ে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলার আসামির সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা কারাগারে তাদের নিজস্ব ধর্মীয় বিধান অনুযায়ী আসামি আশিষ বাউরী (৩৫) এবং কুঞ্জুমালের (২৫) বিয়ে সম্পন্ন হয়।

ধর্মীয় রীতি অনুযায়ী একজন পুরোহিত তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার শাওন মজুমদার উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

আসামি আশিষ বাউরী মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানের সদানন্দ বাউরীর ছেলে। পাত্রী কুঞ্জুমাল একই ইউনিয়নের মৃত মনীষা মালের মেয়ে।

জানা যায়, ২০২৩ সালের ১১ আগস্ট নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হন আশিষ। পরে পরিস্থিতি বিবেচনায় বাদীর অনুমতি সাপেক্ষে উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন।

আসামির পরিবার জানান, আদালতের নির্দেশে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। আদালত বলেছেন, বিয়ের শর্তে এবং বিয়ের বৈধ প্রমাণাদি আদালতে দাখিলের পর আসামি আশিষ বাউরীকে জামিন দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ