মৌলভীবাজার জেলা বিএনপি পৃথক পৃথক সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজার জেলা বিএনপি পৃথক পৃথক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের সাথে মৌলভীবাজার জেলা বিএনপি পৃথক পৃথক সমাবেশ করেছে। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের ঈদগাহ প্রাঙ্গণে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে শহরের চাঁদনীঘাটস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বর প্রাঙ্গণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের উদ্যােগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, সহ-সভাপতি হেলু মিয়া, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধু।

এদিকে চাঁদনীঘাটস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বর প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ