মৌলভীবাজারে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

 

মৌলভীবাজার থেকে

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুক্রবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্কুলটি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র। স্থানীয় বাসিন্দা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু ও সহকারি শিক্ষক গোপন চক্রবর্তী জানান রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বিদ্যালয়ের ৩টি কক্ষের সামনের দরজার আংশিক পুড়ে যায়। তবে ঘটনার সময় কেন্দ্রটিতে কোনো পাহারাদার না থাকায় তা ছিলো অরক্ষিত। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার নাসরিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল ও দাহ্যপদার্থের আলামত সংগ্রহ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ