ময়মনসিংহে পুলিশের অভিযানে জুয়ার আসরথেকে ভাঙ্গারী দুলালসহ গ্রেফতার -৯, - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে পুলিশের অভিযানে জুয়ার আসর
থেকে ভাঙ্গারী দুলালসহ গ্রেফতার -৯,

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ১:৩১ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিবেদক, ময়মনসিংহ :

নগরীর বাউন্ডারি রোডের রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে একটি বাসায় জুয়ার আসর চালিয়ে আসছে ভাঙ্গারী ব্যবসায়ী দুলাল শেখ।

এলাকাবাসী জানায়, বাউন্ডারি রোডের রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছে ব্যবসায়ী দুলাল শেখ। শুধু তাই নয় নিজের মেয়ের জামাতা আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকনের শ্বশুর হওয়ার সুবাধে এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ করে আসায় তাদের ভয়ে জনসাধারণ কিছু বলার সাহস পায় না। এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ কার্যক্রম করে আসছে এ পরিবারের লোকজন। বিগত কয়েকবছর ধরে নগরের ক্লাব পাড়ায় জুয়ার আসর বন্ধ করার পর থেকেই ভাঙ্গারী দুলাল শেখ এলাকার জুয়ার আসর বসিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে।

এলাকার লোকজন জানান, জুয়ার আসর থেকে গ্রেফতারকৃত ভাঙ্গারী ব্যবসায়ী দুলাল শেখ ময়মনসিংহ শহর বিএনপির ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি ছিল। বর্তমানে মহানগর ওয়ার্ড বিএনপির সদস্য ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকনের শ্বশুর।

কোতোয়ালি মডেল থানার জুয়া বিরোধী এ অভিযানকে সাধুবাদ জানিয়ে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিমূর্লে কাজ করছে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের নেতৃত্বে থানা পুলিশ। সমাজ থেকে সব ধরনের অপরাধ নিমূর্লে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ