ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(৪জুলাই)দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের রাজশাহীপাড়া এলাকায়। নিহতের নাম রাজেন্দ্র রবিদাস(৪০)। সে উপজেলার গোয়ারী নাথপাড়া এলাকার হাটিমুল রবীদাসের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় উপজেলার ওই শ্রমিক ৪০০ টাকা চুক্তিতে দক্ষিন ধীতপুর রাজশাহীপাড়া এলাকায় সুরুজ বাঙ্গালীর কড়ই গাছের ডাল কাটতে যায়। এ সময় গাছের ডালের উপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধানতা বসত সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় এবং গাছেই ঝুলে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছে ঝুলন্ত থাকাবস্থায় নিহতের লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোঃ কামরুজ্জামান জানান, ‘নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান আবেদনের প্রেক্ষিতে মরদেহটি নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ