ময়মনসিংহের সন্তান আবজাল হোসাইন মৃধা ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের সন্তান আবজাল হোসাইন মৃধা ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক :

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা বারের আইনজীবী সমিতির ২০২৬-২৭ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে প্রথমবারের মতো ময়মনসিংহ জেলার ভালুকার মোঃ আবজাল হোসাইন মৃধা অফিস সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবজাল হোসাইন মৃধা।

মোঃ আবজাল হোসাইন মৃধা আইনজীবী পরিবারের সন্তান। তাঁর বড় ভাই মোঃ আকরাম হোসাইন মৃধা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আপিল বিভাগের আইনজীবী। তাঁর সহোদর ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম মৃধা ময়মনসিংহ জেলা বারে শিক্ষানবিশ আইনজীবী।তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবির বাড়ী সিডস্টোর বাজার এলাকার মোঃআলাউদ্দিন মৃধা ও মোছাঃশামছুন্নাহার খাতুনের ঘরে ১০ ই জানুয়ারি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন।

আবজাল হোসাইন মৃধা শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকে প্রথমে সে পাখির চালা প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেন।পরে হবির বাড়ি ইউনিয়নে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন।এর পর ময়মনসিংহের স্বনামধন্য নাসিরাবাদ কলেজ থেকে
এইচএসসি পাশ করেন।এলএলবি অনার্স করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড
সাইন্সেস(ইউআইটিএস)।

এছাড়া তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।

তিনি যেমন একজন দক্ষ সংগঠক তেমনি সফলতার সাথে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।তার বিগত সময়ে প্রতিটা অর্রপিত দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে ও আন্তরিকতা সাথে তিনি সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক -ইউআইটিএস, ল’ইয়ার্স এসোসিয়েশন (উলা) বাংলাদেশ।সভাপতি -ইউআইটিএস ল এল্যামনাই এসোসিয়েশন (ইউএলএ)আহ্বায়ক -ইউআইটিএস, সেন্ট্রাল এল্যামনাই এসোসিয়েশন (ইউএলএ)সাবেক সহ-সাধারণ সম্পাদক-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা মহানগর পূর্ব।সাবেক সভাপতি -বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ।মহাসচিব -হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল।আহ্বায়ক কমিটি সদস্য -ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট(ইউএলএএফ)ঢাকা বার।

অফিস সেক্রেটারি পদে নির্বাচিত হয়ে মোঃ আবজাল হোসাইন মৃধা বলেন,অফিস সেক্রেটারি পদে তিন প্যানেল থেকে তিনজন প্রার্থী ছিলেন। আইনজীবীরা আমার উপর আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের বিজয়। এই বিজয় জাতীয়তাবাদের বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের বার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। সকলের সহযোগিতা নিয়ে আমি আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ