যশোরে ৩৬ ছাত্রীকে বাইসাইকেল দিল উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
যশোরের কেশবপুরে বুধবার অসচ্ছল পরিবারের স্কুল ও মাদরাসায় পড়ুয়া ৩৬ জন ছাত্রীকে বাইসাইকেল দেয় উপজেলা প্রশাসন। ছবি: কালের কণ্ঠ
যশোরের কেশবপুরে অসচ্ছল পরিবারের স্কুল ও মাদরাসায় পড়ুয়া ৩৬ জন ছাত্রীকে বাইসাইকেল দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আট শিক্ষাপ্রতিষ্ঠানের এসব মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বাইসাইকেল হস্তান্তর করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়, আটন্ডা এস এল মাধ্যমিক বিদ্যালয় ও গোলাঘাটা দাখিল মাদরাসা এবং ত্রিমোহিনী ইউনিয়নের ত্রিমোহিনী ফাজিল মাদরাসা, বরণডালী দাখিল মাদরাসা, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয় ও শাহাপুর মেহেরুন্নেছা দাখিল মাদরাসার ৩৬ জন ছাত্রীকে ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) অর্থায়নে বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ