যাচাই-বাছাই শেষে প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাচাই-বাছাই শেষে প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ

 

যাচাই-বাছাই শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার রাত সাড়ে ১০টার পর ফল প্রকাশ করে আগের ফলে ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে তারা।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় প্রকাশিত ফল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর স্থগিত করা ফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


এর আগে প্রকাশিত ফলে যে অসঙ্গতি ছিল নতুন ফলে সেটা সংশোধন করা হয়েছে বলে বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশোধিত ফলে বৃত্তি প্রাপ্তদের সংখ্যা একই আছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন। এই শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া যাবে। মোবাইলে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। মোবাইলে DPE Thana/Upazila Code No.Roll Number Year লিখে 16222 এ পাঠালে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

২০২০ ও ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি দেওয়া সম্ভব হয়নি। গত বছরের ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এ চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। মোট নম্বরের এই পরীক্ষায় সময় ছিল দুই ঘণ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ